শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

দক্ষিণ ভারতের দুই তারকা তারকা বিজয় দেবারকন্ডা ও রাশমিকা মানদানার প্রেম ও বিয়ে নিয়ে জল্পনা চলছেই। যদিও দুই তারকা কখনও এ নিয়ে মুখ খোলেননি। তবে নিয়মিতই তাদের একসঙ্গে দেখা যায়। ফলে মাঝে মধ্যেই তাদের প্রেমের গুঞ্জন ডালপালা মেয়ে।

গেল মাসের শেষের দিকে তো বিয়ের গুজবও রটে। যা নিয়ে ত্যক্ত-বিরক্ত বিজয় ২১ ফেব্রুয়ারিএকটি টুইটে লিখেছিলেন ‘আবারও ভুল কথাবার্তা। ’ তবে কোন কথা ভুল, তা যদিও টুইটে উল্লেখ করেননি। এবার বিজয়ের সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মুখ খুললেন রাশমিকা।

নতুন ছবি ‌‌ ‘আদাভাল্লু মিকু জোহারলু’র প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ের জন্য এখনও অনেক সময় আছে। যখন সময় হবে তখনই বিয়ে করব। যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের গুজব ছড়াতে দিন। ’

‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’সহ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয় এবং রাশমিকা।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD