শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ময়নাতদন্তে শেষে জানা গেল ওয়ার্নের মৃত্যুর কারণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর তিন দিন পর জানা গেলো ময়নাতদন্তের প্রতিবেদন। এই প্রতিবেদনের ভিত্তিতে থাইল্যান্ডের পুলিশ নিশ্চিত করেছে যে, ওয়ার্নের মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণেই। আজ সোমবার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওয়ার্নের পরিবারকেও জানানো হয়েছে এ তথ্য।

ময়নাতদন্তের প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছেন ওয়ার্নের পরিবার।

থাই ডেপুটি ন্যাশনাল পুলিশের মুখপাত্র কিসানা পাথানাচরন এক বিবৃতিতে জানান, ‘আজকে তদন্তকারীরা ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছেন। যেখানে চিকিৎসকদের মতামত, স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে ওয়ার্নের। তদন্তকারী এই রিপোর্টের সারসংক্ষেপ দাঁড় করাবেন। ’

ওয়ার্নের মরদেহ থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সোমবার রাতে সড়কপথে ব্যাংককে নিয়ে যাওয়া হবে, এরপর সেখান থেকে মঙ্গলবার ওয়ার্নের দেহ পৌঁছবে অস্ট্রেলিয়ায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD