শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম :

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জুবিন-নিকিতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

অভিনেত্রী নিকিতা দত্তের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নওটিয়ালের, দীর্ঘদিন ধরেই এমনটা গুঞ্জন শোনা যাচ্ছে বলিউড মহলে।

সেই গুঞ্জনের মাঝেই বেশ কয়েকবার হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে এই তারকা জুটিকে। এমনকি পাহাড়েও ঘুরতে গিয়েছিলেন তারা।

পাহাড় ঘুরে বেড়ানোর ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে নিকিতা তার ক্যাপশনে লিখেছিলেন, “আমি আমার আত্মার কিছু অংশ পাহাড়ে রেখে এসেছি’। সেই ছবিতেই জুবিন মন্তব্য করে লিখেছিলেন, ‘তুমি হৃদয়ও ভুল করে রেখে এসেছ, বুঝতেই পারোনি!” এরপর থেকে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

চমকপ্রদ তথ্য হলো- প্রেমিকা নিকিতার সঙ্গেই ঘুরবেন সাত পাক। আর সেটিও খুব জলদি। যদিও বা প্রেম-বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি এই তারকা জুটি।

শহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’ ছবির সেটে একে অপরের সঙ্গে পরিচয় হয় জুবিন নওটিয়াল ও নিকিতা দত্তের। ছবিতে শহিদের প্রেমিকা হতে চেয়েছিলেন নিকিতা এবং জুবিন ‘তুঝে কিতনা চাহে অউর’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD