শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম :

দেশব্যাপী ঘুরছেন নিরব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

মডেল ও অভিনেতা নিরব গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। তবে এ ঘুরে বেড়ানোর কাজটি কোনো সিনেমার প্রচারণার উদ্দেশ্যে নয়। একটি দুগ্ধজাত পণ্যের প্রচারে ঘুরছেন দেশের বিভিন্ন জেলায়।

এরই মধ্যে কয়েকটি জেলায় তার কর্মকাণ্ড পরিচালনা সম্পন্ন হয়েছে। গতকাল তিনি পাবনায় কার্যক্রম শুরু করেছেন। আগামীকাল এ জেলার কাজ শেষ করে ঢাকায় ফিরবেন। ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘যদিও কাজের জন্য ঘুরছি জেলায় জেলায়।

তারপরও কাজের ফাঁকে ফাঁকে সেসব এলাকাও দেখছি। ভালোই লাগছে। কারণ ঢাকার যান্ত্রিক জীবন থেকে বাইরে গেলে ভালোই লাগে।’ এদিকে নিরব অভিনীত ‘অমানুষ’ নামের একটি সিনেমা মুক্তির মিছিলে এসেছে। অনন্য মামুনের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি আগামী ১৭ জুন থেকে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

ঢাকায় ফিরে এটির প্রচারণার কাজেও ব্যস্ত হবেন বলে জানিয়েছেন নিরব। গত বছরের শেষ প্রান্তে তার অভিনীত ‘চোখ’ নামে একটি সিনেমা মুক্তি পায়। তার অভিনীত আরও কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’, বন্ধন বিশ্বাসের ‘অফিসার রিটার্নস’ ও ‘ছায়াবৃক্ষ’। মাঝে মধ্যে এই অভিনেতাকে নাটকেও দেখা যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD