শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম :

তৌকীর আহমেদ ফিরলেই শুরু হবে তমা মির্জার প্রোডাকশনের কাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২

নৃত্যশিল্পী হিসাবে মিডিয়ায় কাজ শুরু করেন অল্প বয়সে। পরে মডেলিং এবং অভিনয়ে এসে সফলতা পান তমা মির্জা। হয়েছেন সিনেমার নায়িকা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বর্তমানে নাটক, সিনেমা, ওয়েব ফরমেটের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

২০২০ সালের শেষ দিকে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও কাজ করার ঘোষণা দেন তিনি। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নাটক নির্মাণের জন্য জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে চুক্তিও করেন। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ ও তৌকীর আহমেদের আমেরিকায় চলে যাওয়ার কারণে তার পুরো প্রজেক্টটিই মুখ থুবড়ে পড়ে। তবে আশার কথা হলো, তৌকীর ফিরছেন অল্প সময়ের মধ্যেই।

তার ফেরার পরেই নাটকটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তমা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রযোজনা করার বিষয়টি অনেক আগে থেকেই আমার মাথায় ঘুরছে। তবে নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে দেরি হচ্ছিল। শুধু নাটক নয়, পর্যায়ক্রমে সিনেমা নির্মাণেরও প্রাথমিক পরিকল্পনা আছে আমার।’

এদিকে অভিনয়েও এখন তিনি ব্যস্ত রয়েছেন। শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি মুক্তিযুদ্ধের গল্পের সিনেমায় শুটিং করেছেন করোনাকালের আগে। সম্প্রতি এটির ডাবিংয়ের কাজও শেষ হয়েছে। তা ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনি’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের সিনেমা দুটির কাজ অসমাপ্ত অবস্থায় আছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফরমে অভিনয়ে তিনি সক্রিয় রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD