শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :

বলিউডে বাড়ছে করোনার থাবা, এবার আক্রান্ত শাহরুখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

ফের করোনা আক্রান্তের খবর আসছে বলিউডে। অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান ও আদিত্য রায় কাপুরের পর এবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার করোনা আক্রান্ত বলিউডের বাদশা শাহরুখ খান।

একের পর এক ছবি নিয়ে ব্যস্ত কিং খান। ২০২৩ সালে মুক্তি পাওয়ার মতো তার ঝুলিতে রয়েছে বিগ বাজেটের তিনটা সিনেমা।

গত ২ জুন নতুন ছবি ‘জাওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর ছবির নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। এর মধ্যেই এলো করোনা আক্রান্তের খরব।

সম্প্রতি ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। জন্মদিন উপলক্ষে বিশেষ পার্টি দিয়েছিলেন করণ। বলিউডের নামিদামি তারকারা উপস্থিত ছিলেন করণ জোহরের পার্টি। খবর চাউর হয়েছে এই পার্টি থেকেই করোনা ছড়িয়েছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে অনুযায়ী, করণ জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত। নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা প্রকাশ করছেন না তারা কোভিড পজিটিভ। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD