শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

‘মৌসুমী বলেছেন জায়েদ ছোট ভাইয়ের মতো’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

নায়ক জায়েদ খানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন ঢাকাই ছবির আরেক চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানীর অভিযোগ, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিগত চার মাস ধরে বিরক্ত করছেন জায়েদ। তাদের সুখের সংসারে ভাঙনের চেষ্টা করছেন তিনি। শুধু মৌসুমীই নয়; জায়েদ অনেক মেয়ের সংসার ধ্বংস করেছেন বলে গুরুতর অভিযোগ ওমর সানীর।

এর আগে ঢাকাই ছবির প্রযোজক ও খলঅভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে জায়েদ খানকে সবার সামনে কষে চড় মারেন ওমর সানী। মৌসুমীকে আর বিরক্ত না করতে সতর্ক করে দেন।

অভিযোগ, জায়েদ খানও মেজাজ হারিয়ে পকেট থেকে পিস্তল বের করে সানীকে গুলি করবেন বলে হুমকি দেন।

তবে ঢাকাই ছবির প্রযোজক ও খলঅভিনেতা ডিপজল সে ঘটনার বিষয়ে অনেক কিছুই অস্বীকার করেন। তিনি জানান, চড় বা পিস্তলকাণ্ডের কিছুই দেখেননি তিনি। আর এসব নিয়ে বিতর্ক করার কিছু নেই।

এবার মৌসুমীকে ঘিরে জায়েদের বিরুদ্ধে ওমর সানীর অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন ডিপজল। জানালেন, বিষয়টি নিয়ে মৌসুমীর সঙ্গে কথা হয়েছে তার।

গণমাধ্যমকে ডিপজল বলেন, ‘মৌসুমী আমাকে স্পষ্ট বলেছে যে, জায়েদ তার ছোট ভাইয়ের মতো। অবশ্যই জায়েদ ছোট ভাই। মৌসুমীর সঙ্গে ওই টাইপের কথা হওয়ার কথা না। মৌসুমীর সঙ্গে আমার কথা হয়েছে। সে সরাসরি একটা কথাই বলেছে যে, এটার বিতর্কে কিছু নেই বলারও।’

এদিকে জায়েদকে চড় মেরেও মেজাজ ঠাণ্ড হয়নি সানীর। জায়েদের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সমিতির মাধ্যমে সুরাহা না হলে জিডি করবেন বলেও জানান সানী।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর দেওয়া অভিযোগপত্রে ওমর সানী বলেন, ‘আমি ওমর সানী এই সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহসভাপতি ছিলাম। দীর্ঘ ৩২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় করার চেষ্টা করে আসছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD