শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

‘মৌসুমী এখনও আমার স্ত্রী, অসম্মান করে কিছু বলতে চাই না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খান।এ নিয়ে দুদিন ধরে আলোচনা-সমালোচনা চলছে চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর অভিযোগ প্রসঙ্গে সোমবার (১৩ জুন) গণমাধ্যমে মৌসুমী বলেছেন, আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক।

তবে জায়েদ খানের দ্বারা সংসার ভাঙার চেষ্টা এবং পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগ তুলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত চিঠি দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। শুধু তাই নয়, ওই চিঠিতে ওমর সানী জানান জায়েদ মৌসুমীকে বিরক্ত করছে চার মাস ধরে। গত ১২ জুন, রোববার এইসব অভিযোগ জানান সানী।

ওমর সানী বলেন, আমি অত্যন্ত শ্রদ্ধা করি আমার পরিবারকে। ২৭ বছর ধরে শ্রদ্ধা করে এসেছি এবং বাংলাদেশের মানুষও জানে। আমার ব্যাডলাক যে ২৭ বছর পরে এসে আমার শ্রদ্ধার জায়গাটায় কী গুনাহ করলাম আমার পরিবারের সবাই, তা আমরা জানি না। যাই হোক, আল্লাহ মহান, আমি যে কথাগুলো জায়েদ খান সম্পর্কে বলেছি, আমি বারবার একটা কথায় বলেছি আমার এবং আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে। আমার পরিবারের পাঁচজন সদস্য, আমি, মৌসুমী, আমার ছেলে ফারদিন, বউমা আয়েশা, মেয়ে ফাইজা লোকজন আছে। তারা স্ট্যান্ডবাই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আমার আত্মীয় স্বজন আছে। সবাই আছে। এই ব্যাপারে আমার যা বলার বলে ফেলেছি।

ওমর সানী বলেন, ‘মৌসুমীকে অসম্মান করে কিছু বলতে চাই না। তার প্রতি সম্মান রেখেই কথা বলতে চাই। আমি অডিও বার্তা শুনেছি, সে কেন বা কী কারণে তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটা সে-ই ভালো বলতে পারবে।

তিনি আরও বলেন, ‘সে আমার সন্তানের মা, তার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে, আমার ছেলে তা দেখাবে আপনাদের। আমাদের এখন মনোমালিন্য চলছে। আমি বার বার বলছি, এর যথেষ্ট প্রমাণ ফারদিন এবং ফাইজার কাছে আছে। ফাইজা এবং ফারদিন বাকি উত্তরগুলো দেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD