শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

১৩৪ বছরের লজ্জার রেকর্ড ছোঁয়ায় বাদ মুমিনুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২

২০১৯ সালে সাকিব আল হাসানের বিতর্কিত ইস্যুতে আচমকাই টাইগার টেস্ট দলের অধিনায়কত্ব পান মুমিনুল হক। তবে এরপরেই যেন ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন এই ক্রিকেটার।

অবস্থা এতটাই শোচনীয় হয়ে দাঁড়ায় যে, ফর্মহীনতায় ভুগে টেস্ট দলের দায়িত্ব ছেড়ে দেন মুমিনুল। তবে দায়িত্ব ছাড়লেও ব্যাট হাসেনি মুমিনুলের। উল্টো অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে ০ এবং ৪ রান করে আউট হওয়ায় ১৩৪ বছরের লজ্জার এক রেকর্ডের শিকার হোন এই ক্রিকেটার।

সেই লজ্জার রেকর্ডে ভাগ বসিয়ে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ বাঁচানো সেইন্ট লুসিয়া টেস্ট থেকেই বাদ পড়লেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD