শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

বাবা-মা হচ্ছেন নওশীন-হিল্লোল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

জনপ্রিয় দুই মুখ নওশীন নাহরিন ও আদনান ফারুক হিল্লোল। অভিনয় দিয়েই তাদের ভক্তকূলে পেয়েছেন তারকাখ্যাতি। তবে অনেক দিন ধরে অভিনয়ে নিয়মিত না হলে তারা উভয়েই স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখান থেকেই ভক্তদের সুখবর দিয়েছেন নওশীন-হিল্লোল দম্পতি। তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। মা-বাবা হতে যাচ্ছেন নওশীন ও হিল্লোল। শনিবার (২৫ জুন) অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার।

সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন। ছবি ও ভিডিও গুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। বিষয়টি নিয়ে হিল্লোল জানান, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।

বেবি শাওয়ারের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজী মারুফ, রিচি সোলায়মান, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানা সহ আরও অনেক পরিচিত মুখ। তারা সবাই বেবি শাওয়ায়ের ছবি গুলো পোস্ট শুভেচ্ছা জানিয়েছেন তাদের।

প্রসঙ্গত, দাম্পত্য জীবনে বর্তমানে নওশীন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত আছেন। হিল্লোল ব্যস্ত আছেন তার ফুড ভ্লগিং নিয়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD