শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

বাবার সিনেমায় অভিনয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২

বাবা বনি কাপুর প্রযোজিত ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী। ছবির নাম ‘মিলি’। অনেকেই জানেন, বনি কাপুর বলিউডের খ্যাতিমান প্রযোজকের একজন।

যার প্রযোজিত ছবিতে জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী থেকে শুরু করে চাচা অনিল কাপুর, সঞ্জয় কাপুরসহ অসংখ্য তারকা অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন।

এবার জাহ্নবী কাপুর তাঁর বাবার প্রযোজিত ছবিতে অভিনয় করে দর্শকের কতটা প্রশংসা কুড়াতে পারেন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।
জানা গেছে, শুধু প্রযোজক হিসেবে নয়, এই অভিনেত্রী তাঁর বাবাকে একটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে পেয়েছেন। এর আগে কেউই বনি কাপুরকে বিজ্ঞাপন কিংবা সিনেমায় সহ-অভিনেতা হিসেবে পাননি। সেই সৌভাগ্যের অধিকারী হচ্ছেন শুধু জাহ্নবী কাপুর। তাই বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

এ নিয়ে তিনি বলেছেন, “এটা আমার জন্য অন্য রকম এক প্রাপ্তি। শুধু বাবার ছবি বলে নয়, বলিউডের একজন বড় মাপের প্রযোজকের সঙ্গে কাজের অভিজ্ঞতা হবে- এ বিষয়টাও ভেবে আনন্দটা বেড়ে গেছে। যাঁর প্রযোজনায় ‘হাম পাঁচ’ থেকে শুরু করে ‘মিস্টার ইন্ডিয়া’, ‘রূপ কি রানী চোর কা রাজা’, ‘জুদাই’, ‘স্রিফ তুম’, ‘কোম্পানি’, ‘নো এন্ট্রি’, ‘ওয়ান্টেড’, ‘মম’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা নির্মিত হয়েছে। তাঁর কাছে দর্শকের প্রত্যাশাও থাকে বেশি। যে জন্য বাবার ছবিতে কাজ করা যতটা আনন্দের, ততটাই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ এবং নিজের সেরা অভিনয় তুলে ধরতেই ‘মিলি’ ছবিতে কাজ করছি। আশা করছি, ছবিটি দর্শককে নিরাশ করবে না। ”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD