শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

স্টিকার ছাড়া ছবি পোস্ট করে ছেলের নাম জানালেন সিয়াম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২

চলতি বছরেই বাবা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। গত ২৬ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সিয়ামপত্নী অবন্তী।

রোববার (২৬ জুন) ছেলের বয়স দুই মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সপরিবারে তোলা একটি ছবি পোস্ট করে পিতৃত্বের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম। পাশাপাশি ছেলের নামও জানিয়েছেন তিনি।

ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘অভিভাবকত্বের দুই মাস। জোরাইজ আহমেদ জায়ানের সুখী বাবা-মা।’

ছবিতে দেখা যাচ্ছে, ছেলে জায়ানকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছেন সিয়াম। তাকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন অবন্তী। বাবার কোলে থাকলেও জায়ানের দৃষ্টি মায়ের দিকেই। ছেলের সঙ্গে মিলিয়ে নায়ক পরেছেন সাদা শার্ট, অবন্তীর পরনে লাল শাড়ি।

এর আগেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেছেন সিয়াম। তবে প্রতিটি ছবিতেই জায়ানের মুখে স্টিকার লাগিয়ে আপলোড করতে দেখা গেছে নায়ককে। আর যে দু-একটিতে স্টিকার লাগাননি, সেগুলোতে হাত দিয়ে ছেলের মুখ ঢেকে রাখতে দেখা গেছে। বলা চলে, ছেলেকে বেশ আড়ালেই রেখেছিলেন নায়কের পরিবার।

এবারই প্রথম ছেলের এক ঝলক দেখালেন এ দম্পতি। এতে পুরো চেহারা দেখা না গেলেও এক পাশ দেখেই তৃপ্ত হচ্ছে সিয়ামের অনুরাগীরা। তার সেই পোস্টের কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

ছেলের জন্মের পরদিন (২৭ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) হলরুমে গত ঈদের সিনেমা ‘শান’-এর মিট দ্য প্রেসে এসে সিয়াম জানিয়েছিলেন, ‘এখন ছেলের নাম বলার অনুমতি আমার নেই। পরিবার থেকে অনুমতি মেলেনি। তবে আমি আপনাদের সবাইকে মিষ্টিমুখ করিয়ে সন্তানের নাম জানাব।’ অবশেষে ছেলের নাম বলার অনুমতি পেয়েছেন সিয়াম।

প্রসঙ্গত, দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দিতে ২০১৮ সালের ডিসেম্বরে প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন সিয়াম আহমেদ। হঠাৎ করেই তাদের বিয়ের সানাই বেজে ওঠে। ঠিক তেমনি গত বছরের ডিসেম্বরে স্ত্রী অবন্তীর পেটে চুম্বনরত একটি ছবি নেটমাধ্যমে প্রকাশ করে বাবা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এ নায়ক। মাস দুয়েক হলো তারা দুই থেকে তিন হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD