শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

ঈদের নাটকে বিদ্যা সিনহা মিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

সিনেমার কাজে ব্যস্ততা এখন অনেক কম। তাই নাটকেও সময় দেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি ‘চেহারা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।

নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক। রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি যখন নাটকে নিয়মিত অভিনয় করতাম সে সময় জামাল মল্লিক ভাইয়ার অনামিকা নামে একটি নাটকে অভিনয় করেছিলাম।

বহু বছর পর আবারও তার সঙ্গে কাজ করেছি। নাটকের গল্প এবং আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছিল বলেই কাজটি করেছি। মনোজ ভাই খুব ভালো অভিনেতা। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ মনোজ প্রামাণিক বলেন, ‘মিম যখন অভিনয় শুরু করেন তখন আমি সহকারী পরিচালক হিসাবে কাজ করতাম।

সে সময় অভিনয় করব, এমনটাও ভাবনায় ছিল না। এখন আমি অভিনয় নিয়ে ব্যস্ত। অন্যদিকে মিমও এখন বড় তারকা। তার সঙ্গে অবশেষে প্রথম কাজ হলো, এটাও অনেক ভালোলাগার। মূলকথা কাজটি ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা জানিয়েছেন আগামী ঈদে নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD