শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

‘কফি উইথ করণে’ গেস্ট পেতে হিমশিম খাচ্ছেন করণ জোহর!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২

কফি উইথ করণ এর সিজন ৭-এ তারকাদের নিয়ে আসার জন্য রীতিমতো হাতে পায়ে ধরছেন করণ জোহর। ডাবল হ্যাম্পারের প্রলোভন, ধর্মা প্রোডাকশনের ছবির অফার-কোনও টোপই কাজ হচ্ছে না। করণের মুখের ওপর সব্বাই ‘না’ বলে দিচ্ছেন। ‘কফি উইথ করণ’এর গেস্ট খুঁজতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন করণ।এমন বিষয়েই উঠে এলো কফি উইথ করণ এর সিজন ৭–এর প্রোমোশ্য়ানাল টিজারে।

মঙ্গলবার করণ জোহর প্রকাশ্যে আনলেন ‘কফি উইথ করণ সিজন সেভেন’-এর এমনই মজাদার প্রোমো। এইবার টিভির পর্দায় নয়, কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারেই দেখা যাবে এই শো। আগামী ৭ জুলাই থেকে ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে কফি উইথ করণ সিজন ৭।

প্রোমোয় দেখা গেল ফোনে ওপারে থাকা অজ্ঞাত পরিচয় তারকা বন্ধুদের শো-এর অংশ হওয়ার জন্য আকুতি-বিকুতি করছেন করণ। কোনওরকম কন্ট্রোভার্সিয়্যাল প্রশ্ন জিজ্ঞাসা করবেন সেই কথাও দিচ্ছেন, তবুও করণের সামনের বসতে রাজি নন কেউই।

এই ভিডিয়ো দেখবার পর সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। একজন লেখেন, ‘বাপরে, একদম সত্যিটা তুলে ধরেছেন করণ’। অপর একজন লেখেন ‘হ্যাঁ, এটাই বাস্তব’।

এই শো নিয়ে বরাবরই বিতর্ক তৈরি হয়েছে। তারকারা এই শোয়ে এসে তাঁদের ব্যক্তিগত জীবনের খুটিনাটি শেয়ার করেন। পাশাপাশি অন্যান্য তারকাদের নিয়েও নানা রকমের মন্তব্য করেন তাঁরা। আর এর থেকে একাধিক বার তৈরি হয়েছে নানা বিতর্ক। আর তাই নাকি এবার কেউই আর আসতে চাইছেন না কফি উইথ করণ-এ।

এই শো নিয়ে এতই বিতর্ক হয় যে, ইতিমধ্যেই রণবীর কাপুর নাকি একেবারে না-ই করে দিয়েছেন। রণবীর মনে করেন, তিনি এই শো-তে কোনও মন্তব্য করলে, তার প্রভাব বহুদিন থেকে যাবে। এই বিষয়টিই চান না রণবীর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD