শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে দুই দল শেষ ম্যাচটিতে মুখোমুখি হতে যাচ্ছে।

দ্বিতীয় ওয়ানডে থেকে দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার শরিফুলের জায়গায় নেওয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলামকে।

অন্যদিকে ওয়েষ্ট ইন্ডিজও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন কাইল মায়ার্স। আর সুযোগ পেয়েছেন কিচি কার্টি।

এদিকে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় তুলে নেওয়ায় ইতিমধ্যে বাংলাদেশের শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে। এখন টাইগারদের লক্ষ্য ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা।

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই ২০০৯ সালে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে যদি তামিম ইকবাল বাহিনী জয় তুলে নিতে পারে তাহলে দীর্ঘ ১৩ বছর পর ফের দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের তাদের আঙ্গিনায় ধবল ধোলাই করতে পারবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান, শাই হোপ, রোভম্যান পাওয়েল, শেমরাহ ব্রুকস, ব্র্যান্ডন কিং, কিচি কার্টি, আখিল হোসেন, কিমো পল, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুদাকেস মোতি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD