শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

পরাণ দেখে বললেন ঈশিতা, একদম সাধারণ দর্শক আমি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

রুমানা রশীদ ঈশিতা। ছোটপর্দার একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী। শৈশব থেকেই অভিনয়-গানের সঙ্গে জড়িত তিনি।

ভক্তরা এই প্রিয়দর্শিনীকে নায়িকা-গায়িকা হিসেবেও পেয়েছেন। মাঝে বিয়ে, সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন ঈশিতা। এর ফলে মিডিয়া থেকে কিছুটা দূরে ছিলেন। এখন আর অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত নেই তিনি।

তবে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে সরব আছেন। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরাণ’ নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। অনেকেই সিনেমা হলে গিয়ে দেখে এসে প্রশংসা করছেন।

সাধারণ মানুষের মতো তারকারাও এবার প্রশংসায় মেতেছেন। সিনেমা দেখে এসে জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা এবার সেই দলে যোগ দিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়ে জানালেন তার অভিজ্ঞতার কথা।

তিনি লেখেন, ‘একদম সাধারণ দর্শক আমি। এইমাত্র পরাণ দেখে বের হলাম। কী সুন্দর অভিনয় সবার। রায়হান রাফিসহ সবার জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, একসময় অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণেও প্রায় ১৩টি নাটক পরিচালনা করেছেন। ২০১৮ সালে তিনি প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD