রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৭১ জনে।

দেশে ২৪ জুলাই সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৫৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ২ হাজার ৩২৩ জন।

সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD