শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

শাবনূর সবচেয়ে চালাক অভিনেত্রী: নূতন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা ফারহানা আমিন রত্না, তবে নূতন নামেই সর্বাধিক পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী।

সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে মন্তব্য করলেন নূতন।

‘স্ত্রীর পাওনা’খ্যাত অভিনেত্রীর মতে, শাবনূর সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী। শাবনূরকে নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।

তার সঙ্গে ববিতা ও শাবনূর দাঁড়িয়ে এমন একটি পুরনো ছবি পোস্ট করে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নূতন।

শাবনূরের প্রশংসায় নূতন লিখেছেন, ‘শাবনূর আমার দেখা সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী। সে জানত কাকে কতটা সম্মান দিতে হয়। মানুষের মন বা মেজাজ বুঝার একটা গুণ তার আল্লাহ প্রদত্ত ছিল। অসম্ভব গুণী অভিনেত্রী; তার সবচেয়ে বড় গুণ হচ্ছে— সহশিল্পীদের সঙ্গে মজা করে তাদের অন্যমনষ্ক করে রাখত আর নিজে সিরিয়াস থাকত। সে যে সবসময় সিরিয়াস, তা সহজে বুঝতে দিত না।’

খুব সহজে সিনেমায় নিজের চরিত্রটিকে আত্মস্থ করতে পারত শাবনূর— এমন ভাষ্য নূতনের।

তিনি লিখেছেন, স্ক্রিপ্ট হাতে নিলেই শাবনূরের মধ্যে চরিত্র লালন করার একটা অস্বাভাবিক গুণ ছিল। তার হাত, পা, চোখ, শাবানা আপার মতো সমানতালে অভিনয় করত।’

শাবনূরের মতো গুণী অভিনেত্রীকে যথাযথ ব্যবহার করা হয়নি মন্তব্য তার। এ নিয়ে আক্ষেপ ঝরল নূতনের সেই পোস্টে।

নূতন বলেছেন, ‘শাবনূরকে নিয়ে চর্চা করলে বাংলাদেশ যুগান্তকারী একজন অভিনেত্রী পেত। এক শাবনুর দিয়েই বাংলা চলচ্চিত্রে অনেক কিছু করা সম্ভব ছিল। তার শুরুটা যেমন ছিল, শেষটা তেমন হয়নি।’

পোস্টের শেষে নূতন লিখেছেন, ‘শাবনূর প্রথমে আমার সামনে আসত না ভয়ে। কথাও বলত না, তাকিয়ে থাকত। তবে পরে আমার জুনিয়র বন্ধুতে রূপান্তরিত হয়। অনেক বেশি আদরের আমার।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD