শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

মালাইকা-উরফির বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২

ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত দু’টি নাম মালাইকা আরোরা ও উরফি জাভেদ। সম্প্রতি তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মালাইকা ও উরফির বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতি নষ্ট ও অশ্লীলতার অভিযোগ তুলে মামলাটি দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

অদ্ভুত পোশাকের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন উরফি। কখনো প্রায় পোশাক না পরে জনসম্মুখে নিজেকে মেলে ধরেন। অন্যদিকে, খোলামেলা পোশাক পরে প্রায়ই আলোচনায় আসেন মালাইকা। স্বেচ্ছাসেবী সংস্থাটির দাবি, মালাইকা ও উরফি সমাজকে নোংরা করছেন। তারা নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। তাই তাদের উচিত শিক্ষা দেওয়া হোক।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও মালাইকাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এতে দেখা যায়, ফ্যাশন শো-তে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ মালাইকার বুকে হাত দিয়ে ফেলেন।

অন্যদিকে, ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি আপলোড করেছেন উরফি। এতে দেখা যায়, শুধুমাত্র চুল দিয়ে তার বুক ঢেকে রেখেছেন তিনি। তার পরনে শুধু একটি নীল রঙের জিনস প্যান্ট। নাকে নথ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD