শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

এশিয়া কাপের ম্যাচে আজ বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। টসে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান।

এ ম্যাচের মধ্য দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করছে টাইগাররা।

এবারের এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের পাশাপাশি এই গ্রুপে টাইগাদের সঙ্গী পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সুপার ফোরে ওঠার ক্ষেত্রে আফগানদের বিপক্ষে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ নাঈম, এনামুক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতুল্লাহ ওমারজাই, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকী।

এদিকে আজ শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের এই ‘সেঞ্চুরি’র দিনে বাংলাদেশ জয় পায় কি না, সেটাই দেখার বিষয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD