শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

ভুটানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন অধিনায়ক সাবিনা খাতুন। শেষ চারের লড়াইয়ে উপহার দিলেন দুরন্ত এক হ্যাটট্রিক পারফরম্যান্স। তার ফুটবল জাদুতে ভুটানকে ৮-০ গোলে গুঁড়িয়ে দিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লিখেছে বাংলাদেশ।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৬ সালে বাংলাদেশ প্রথমবার মতো সাফের ফাইনালে খেলে দেশের মেয়েরা। তবে সেবার ভারতের কাছে শিরোপা খুইয়ে ফেলেছিল তারা।

সেমিফাইনালে সাবিনার হ্যাটট্রিকের সঙ্গে বাংলাদেশের জার্সিতে গোলের দেখা পান সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রাণী সরকার, ঋতুপর্ণা চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুন।

শিরোপার জন্য ১৯ সেপ্টেম্বর ফাইনালে খেলবে বাংলাদেশ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। আজ সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। লড়াই শেষে ঠিক হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD