শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

অভিনেত্রী অপর্ণা ঘোষের মা আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা (ঝরনা ঘোষ) মারা গেছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অপর্ণার ঘনিষ্ঠ বন্ধু ও নাট্যনির্মাতা শাফায়েত মনসুর এসব তথ্য জানিয়েছেন।

সকালে শাফায়েত মনসুর তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বন্ধু অপর্ণা ঘোষের মা আজ সকালে চট্টগ্রামে মারা গেছেন।

জানা যায়, কিডনি রোগে আক্রান্ত ছিলেন অপর্ণা ঘোষের মা। ঢাকার বারডেম হাসপাতালে টানা ২৫ দিন ঝরনা ঘোষের ডায়ালাইসিস হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল সাড়ে ৮টায় চিকিৎসক জানান, অপর্ণা ঘোষের মা ঝরনা ঘোষ মারা গেছেন।

তার মায়ের মৃত্যুতে মিডিয়ায় অনেক পরিচত মুখই জানিয়েছেন শোক। মনিরা মিঠু, ইপশিতা শবনম শ্রাবন্তী, শার্লিন ফারজানা, ঊর্মিলা শ্রাবন্তী কর, দীপা খন্দকার, নাজিয়া হক অর্ষাসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD