শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শুরুতেই আফ্রিদির আঘাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সংগ্রহ পায়নি পাকিস্তান। শুরুটাই ভালো হয়নি বাবর আজমের দলের।

শুরু থেকেই শেষ পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণ রেখেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। যার ফলে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রানের ক্ষুদ্র পুঁজি পায় বাবররা।

আর ১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসেছে ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদি আঘাত হানেন ইংল্যান্ড শিবিরে। ওভারের ষষ্ঠ বলেই ওপেনার আলেক্স হেলসের উইকেট নিয়েছেন শাহিন।

হেলস ফিরলেন মাত্র ১ রানে।

লেগ স্টাম্পে পড়ে সোজা যাওয়া বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন হেলস। ব্যাটে খেলতে পারেননি, প্যাড ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে।

খেলার এ পর্যায়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৭ রান। জস বাটলার অপরাজিত ৩ বাউন্ডারিতে ১০ বলে ২০ রানে। ব্যাট হাতে নেমেছেন ফিল সল্ট। তার সংগ্রহ ৪ বলে ৫ রান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD