শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রোনালদোকে টপকে মেসির আরও এক রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

সময়ের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের দ্বৈরথটা প্রায় দেড় দশকের। বিশ্বমঞ্চেও দেখা মিলে সেই দ্বৈরথের। চলতি বিশ্বকাপেই এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো, আবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি।

গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন সিআর সেভেন। ওই পুরস্কারটা নিয়ে বিশ্বমঞ্চে সপ্তমবারের মতো ম্যাচসেরা হয়েছিলেন রোনালদো, যা বিশ্বমঞ্চে রেকর্ড।

সিআর সেভেনের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। নক-আউটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ম্যাচসেরা হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। এতে গড়ে ফেলেছেন বিশ্বমঞ্চে নতুন রেকর্ড। এ নিয়ে বিশ্বকাপে আটবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মেসি। ৬ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এই তালিকার তিনে আরিয়েন রবেন।

তবে বিশ্বমঞ্চে গোলে রোনালদোর পিছনেই রয়েছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল ৮টি আর সিআর সেভেনের গোল ৯টি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD