শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সুশান্তের সেই ফ্ল্যাটটি আজও খালি পড়ে আছে, ভয়ে কেউ ভাড়া নিতে চাইছেন না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

ভারতের মুম্বাইয়ের যে ফ্ল্যাটে বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেছিলেন, সেটি গত আড়াই বছর ধরে খালি পড়ে আছে। মালিক বিক্রির চেষ্টা করলেও কেউ কিনতে আসেননি। এ নিয়ে বেশ সমস্যায় পড়েছেন ফ্ল্যাটের মালিক।

তবে সম্প্রতি ফ্ল্যাটটি ভাড়া দিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মাসে ৫ লাখ টাকায় ফ্ল্যাটটি ভাড়া নেওয়া যাবে।

রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রিয়েল এস্টেট দালাল রফিক মার্চেন্ট তার প্রোফাইলে ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন দিয়েছেন।

রফিক জানিয়েছেন, ফ্ল্যাটের মালিক আর কোনো বলিউড তারকাকে ভাড়া দিতে চাইছেন না। কর্পোরেট জগতে কাজ করেন, এমন কোনো ব্যক্তিকে ভাড়া দিতে চাইছেন।

কেন এতদিন ভাড়া হয়নি- সে বিষয়ে তিনি জানান, সবাই ভয় পাচ্ছিলেন ফ্ল্যাটটিতে উঠতে। কারণ এখানে সুশান্ত মারা গিয়েছিলেন। তবে সম্প্রতি কেউ কেউ ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। এজন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

২০২০ সালের ১৪ জুন বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন। ওই ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে সুশান্তের ব্যবহৃত ফ্ল্যাটটি ফাঁকা পড়ে আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD