শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সড়ক দুর্ঘটনায় নির্মাতা অমির গাড়ি, ছিলেন পলাশও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

শুটিংয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির গাড়ি। এসময় তার গাড়িতে ছিলেন অভিনেতা পলাশ ও তার শুটিং ইউনিটের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ জুন) সকালের দিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার হাইওয়েতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্মাতা নিজেই।
অমি জানান, ঈদের জন্য একটি ফিচার টেলিফিল্মের শুটিং করছিলাম আমরা টাঙ্গাইলে। সকালে শুটিংয়ের জন্য আসার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও এই নির্মাতাসহ অভিনেতা পলাশ ও বাকি সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
ঘটনা সম্পর্কে জানিয়ে এই নির্মাতা বলেন, আমাদের গাড়িটা বাম পাশ থেকে ডান পাশে আসতে গেলে ওপর পাশ থেকে একটি ট্রাক এসে আমাদের গাড়িকে চাপ দেয়। গাড়িতে জিয়াউল হক পলাশ, আমিসহ আরো কয়েকজন ছিল। আল্লাহর রহমতে কেউই আহত বা কারো কোনো কিছু হয়নি। আমরা সবাই ঠিক আছি।
টিমের সবাই অক্ষত আছেন জানিয়ে অমি বলেন, গাড়িটার কিছু ক্ষতি হয়েছে। এক পাশে একদম ভচকে গিয়েছে। আমরা ঠিক আছি, এখন শুটিং করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD