শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বাবার অপমান, রেগে যা করলেন শাহরুখ পুত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। বাবা-ছেলের সম্পর্কটা বেশ দারুণ। অনেকেই শাহরুখের ‘ছায়া’ হিসেবেই দেখেন আরিয়ানকে।

বাবাকে খুব ভালোবাসেন আরিয়ান। তাই শাহরুখের কোনো অপমানও সহজে মেনে নিতে পারেন না তিনি। এমনকি বাবার সঙ্গে কেউ খারাপ আচারন করলেও তাকে শাস্তি দিতে চান এই তারকা পুত্র।

বাবাকে অপমান করেছেন বলে একবার নাকি এক মেয়েকে লাথি মেরেছিলেন আরিয়ান। খোদ শাহরুখই জানালেন ছেলের এমন এক পাগলামির ঘটনা।

এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘আরিয়ান আমার বিষয়ে অনেক বেশি পজেসিভ। সে আমাকে নিয়ে কোনো খারাপ কথা সহ্য করতে পারে না।’

ঘটনার কথা উল্লেখ করে শাহরুখ বলেন, ‘একবার এমন হয়েছিল, এক মেয়ে আরিয়ানকে বিরক্ত করছিল। আমাকে নিয়েও বিভিন্ন মন্তব্য করছিল। তবুও আমার ছেলে শান্ত ছিল। একপর্যায়ে মেয়েটি আমার নাম ধরে গালি দেয়, তবুও আরিয়ান জবাবে কিছু বলেননি।’

মেয়েটি কোনোভাবেই তাকে ক্ষেপাতে না পেরে এরপর বলে ফেলে, ‘শাহরুখকে দেখতে খারাপ লাগে। সে খুব মোটা।’ এটা শুনেই তাকে লাথি মেরে বসে আরিয়ান- বলেন শাহরুখ।

সেই ঘটনা মনে করেই হেসে ফেলেন অভিনেতা। আরিয়ান কেন এই কাজ করেছিলেন, সেই ব্যাখাও নাকি পরে বাবার কাছে দিয়েছিলেন তিনি।

আরিয়ানের ভাষ্য, তার কোনো দোষ ছিল না। বরং শাহরুখকে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘দোষটা তোমার বাবা। তোমাকে কেন মোটা লাগবে? তুমি না হিরো?

এর উত্তরেও শুধুই হেসেছেন শাহরুখ। তবে ছেলেকে এ ধরণের আচারন পরবর্তীতে না করারও পরামর্শ দিয়েছেন তিনি। সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD