শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অসীম প্রেম একমাত্র সত্য, বাকি সবই মায়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

অসীম প্রেম একমাত্র সত্য, বাকি সবই মায়া- এমনটাই বলছেন অভিনেত্রী সাফা কবির। নিজের অনুভূতি নাকি কোনো চিরন্তন বাণী সেটা উল্লেখ করেননি সময়ের জনপ্রিয় অভিনেত্রী।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে কালো শাড়ির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। কোনোটায় নিজের হাস্যোজ্জ্বল মুখচ্ছবি, কোনোটায় বাতাসে অবাধ্য চুলে ঢাকা যাওয়া মুখ আবার কোনো ছবিতে সাফাকে দেখা যাচ্ছে নিজের পায়ে নুপুর ঠিক করছেন।

নেটিজেনরা বেশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাফার এই পোস্টে। অনেকেই নানা মন্তব্য করেছেন যেখানে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে এ নিয়ে অবশ্য অভিনেত্রী উল্টো কোনো প্রতিক্রিয়া জানাননি।

ইদানীং সাফা কবিরকে ঘুরে ফিরে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যাচ্ছে।

কদিন আগেই দলবেঁধে থাইল্যান্ড ঘুরে এলেন। সেখানে অবশ্য কম মজা-রোমাঞ্চ করেননি। রীতিমতো সাগরের তলদেশে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নেমেছিলেন সাফা।
এদিকে, সাফাকে সর্বশেষ দেখা গেছে মহাখালীর স্টার সিনেপ্লেক্সে।

এসেছিলেন গোলাপি জামা পরে, বার্বি সাজে। এদিন হলিউডের বার্বি সিনেমার প্রিমিয়ার শো ছিল। এতেই আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD