শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা সোনায় সোহাগা : ইধিকা পাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

ঈদে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমা ঈদের অন্যতম ব্যবসাসফল সিনেমা, এখনো অনেক হলেই সিনেমাটি হাউজফুল যাচ্ছে। সিনেমার এই জনপ্রিয়তা পেয়ে যাওয়াকে অপ্রত্যাশিত মনে করছেন অভিনেত্রী ইধিকা পাল।

শুধু তাই নয়, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াকে সোনায় সোহাগা বলে মনে করেন তিনি।

ইধিকা বললেন, ‘আমাদের কলকাতায় হিন্দিতে বলে ছোনেপে ছোহাগা, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা আমার কাছে ছোনেপে ছোহাগা।’
ইধিকা রবিবার আকস্মিকভাবেই ঢাকায় এসেছেন। গত সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নায়িকা। সেখানেই বললেন, আমার প্রথম অভিনয় করা সিনেমাটি মুক্তি পেয়েই এরকমভাবে সফল হয়েছে, একটু প্রত্যাশার বাইরে একটা ঘটনাটা ঘটে ঘটেছে।

তো যথারীতি খুবই ভালো লাগছে।
প্রিয়তমা সিনেমায় শাকিবের সঙ্গে ব্যবহৃত সংলাপগুলোও মজা করে ক্যামেরার সামনে বলেন ইধিকা পাল। কদিন আগেই ঢাকায় এসেছিলেন, মুখ ঢেকে নিজের সিনেমা দেখেছেন। এরমধ্যে ফের এলেন।

তবে এই সফরটাকে সিনে সাংবাদিকরা দেখছেন অন্যভাবে। অনেকেরই অভিমত ইধিকা হয়তো বাংলাদেশের নতুন সিনেমা করতে যাচ্ছেন, কার এজন্যই এবারের ঢাকা সফর।

এক প্রশ্নের জবাবে জানালেন, শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া বড় ব্যাপার। ইধিকা বলেন, ‘যখন আমি শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পাই, সেই অনুভূতিটা অন্যরকম ছিল। আসলে শাকিবের এগেইনস্টে সুযোগ পাওয়াটা বড় ব্যাপার।

আর অভিনয়ের আগে তো শাকিব খানের সব মুভিই আমি কলকাতায় দেখে নিয়েছি। তাই সেই জায়গা থেকে ব্যাপারটা এমনই ছিল।’
বাংলাদেশের কোনো অভিনেত্রীর অভিনয় ভালো লাগে এমন প্রশ্নের জবাব সুকৌশলে এড়িয়ে গেলেন। বললেন, অনেকের অভিনয়ই ভালো লাগে। একজনের নাম বললে আরেকজন মন খারাপ করতে পারেন। তাই কোনো নাম নয়।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD