শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রক্তাক্ত রাজ হাসপাতালে, অসুস্থ পরীমনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের ব্যক্তিগত জীবনের সমস্যার যেন কিছুতেই সমাপ্তি ঘটছে না। তারকা এ দম্পতিকে নিয়ে সকালে এক ধরনের খবর প্রকাশ হলেও দিনের ব্যবধানে তা আবার বদলে যাচ্ছে। এককথায় রাজ-পরীর বাস্তব জীবনই যেন সিনেমার মতো চলছে।

অনেক অনুরাগী প্রশ্ন তুলছেন, ইচ্ছা করেই ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেন সমালোচিত এ তারকা দম্পতি!

সম্প্রতি জানা গিয়েছিল, সব মান-অভিমান ভুলে দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও পরীর বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ।

জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল হিসাব। জানা যাচ্ছে, মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ।

একাধিক সূত্রে জানা যায়, পরীমনি জ্বরে ভুগছেন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। আর অন্যদিকে মাথা ফেটে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায়, গত কয়েক দিনে রাজ-পরীমনি গণমাধ্যমে যা বলেছেন, সেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এক দিন আগে, বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এ সময় তাদের সঙ্গে
ছিলেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এসব মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। হাস্যোজ্জ্বল এসব ছবিতে রাতেই জানা গিয়েছিল, মনোমালিন্য ভুলে ফের এক হয়েছেন ঢাকাই সিনেমার এ তারকা দম্পতি।

পরীর বাসায় ফিরে রাজ বললেন, ‘আমরা ভালো আছি’। কিন্তু এর এক দিন পার হতে না হতেই ভিন্ন দিকে মোড় নেয় পুরো ঘটনা।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এই দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন।
একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD