শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘প্রিয়তমা’ সিনেমা সুপারহিট, গাড়ি উপহার পেলেন পরিচালক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

এবারের ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা চলচ্চিত্রটি সুপারহিট হওয়ায় প্রযোজকের কাছ থেকে দামি গাড়ি উপহার পেলেন এর নির্মাতা হিমেল আশরাফ। ফেসবুক হ্যান্ডেলে বিষয়টি নিজেই জানিয়েছেন নির্মাতা হিমেল। প্রিয়তমার সফলতার জন্য এই গাড়ি উপহার দেওয়ায় ধন্যবাদ আরশাদ আদনান ভাইকে।

এর প্রযোজক আরশাদ আদনান। হিমেল আশরাফ যে গাড়িটির ছবিটি পোস্ট করেছেন টয়োটা, Axio 2020 মডেলের গাড়ি।

ঈদে প্রিয়তমা সিনেমাটি দুর্দান্ত ব্যবসা করে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩৭ কোটির মতো উপার্জনের কথা জানানো হয়।

সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশেও ভালো ব্যবসা করেছে।

এদিকে গত ৫ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার ছয়টি স্টেটে চলছে প্রিয়তমা। সেখানে ছবিটি চালাচ্ছে ঈগল এন্টারটেইনমেন্ট। সিডনি থেকে এর কর্ণধার সাব্বির চৌধুরী জানান, নিউ সাউথ ওয়েলস সিডনি, ভিক্টোরিয়াল মেলবোর্ন, কুইনসল্যান্ড, ব্রিজবেন, সাউথ অস্ট্রেলিয়া, এডিলেড, ওয়েস্টার্ন
অস্ট্রেলিয়ান পার্থ, তাসমেনিয়া হোবার্ট, অস্ট্রেলিয়ান টেরিটরি ক্যানবেরা, নর্দার্ন টেরিটরি ডারউন সবখানে ‘প্রিয়তমা’র বেশ ভালো সাড়া পাওয়া গেছে।

আবার ১৮ আগস্ট থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ডের ১৩টি স্ক্রিনে চলছে ‘প্রিয়তমা’। এবার স্বাভাবিকভাবেই নির্মাতা এই উপহার পাওয়ার যোগ্য, এমনটাই মনে করছেন নেটিজেনরা।

শাকিব খান অভিনীত সিনেমাটির গানগুলোও মুখে মুখে ফিরেছে। এই ছবির ঈসধ্বর গানের মাধ্যমে প্রিন্স মাহমুদ, সোমেশ্বর অলি আলোচনায় আসেন। আলোচনায় আসেন কোনাল, বালাম ও আসিফ ইকবাল।

কেননা সিনেমার প্রিয়তমা গানটি ট্রেন্ড গান হয়ে দাঁড়ায়। শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

নির্মাতা হিমেল আশরাফ বলছেন, এই এক ছবি অনেক হিসাব বদলে দিয়েছে, একই সঙ্গে অনেকগুলো সমীকরণকে সমন্বিত করেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD