শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘ঠোঁটে সার্জারি’র প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

‘বছরখানেক আগে গুঞ্জন উঠেছিল, ঠোঁটে সার্জারি করিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে আগেও কথা বলেছিলেন।
তবে আরও একবার তার কথায় উঠে এলো সার্জারির কথা।

শুধু তা-ই নয়, নিজের শারীরিক গঠন নিয়েও কথা বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু বিশ্বাস। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।

‘কোটি টাকার কাবিন’র নায়িকা বলেন, আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনো ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছব।

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদান নিয়ে এটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত কোরবানির ঈদে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD