শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতের সেরা সুন্দরীর মুকুট জিতলেন শ্বেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’র মুকুট জিতলেন চণ্ডীগড়ের শ্বেতা সারদা। রোববার (২৭ আগস্ট) মুম্বাইয়ে অনুষ্ঠিত হল এই তারকাখচিত অনুষ্ঠান।

সেখানেই শ্বেতার মাথায় সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন তিনি।
ফাইনালে ‘মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩’-এর খেতাব পান দিল্লির সোনাল কুকরেজা। আর রানারআপের মুকুট জেতেন কর্ণাটকের তৃষা শেট্টি।

ফাইনালের মঞ্চে শ্বেতা একটি সোনালি রঙের গাউন পরেছিলেন, সঙ্গে ছিল শিমারি টাচ। থাই স্লিট এই গাউনে আলাদাভাবে নজর কাড়েন তিনি। ‘মিস ডিভা ইউনিভার্স ২০২২’ বিজয়ী দিভিতা রাই এদিন শ্বেতাকে মুকুট পরিয়ে দেন।

মাত্র ২২ বছর বয়সে ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’ জয় করলেন শ্বেতা। তিনি চণ্ডীগড়ের বাসিন্দা। মাত্র ১৬ বছর বয়সে তিনি তার মায়ের সঙ্গে মুম্বাই চলে আসেন নিজের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে।

তার মা একজন সিঙ্গেল মাদার। শ্বেতার জীবনের সব থেকে প্রভাবশালী মানুষটিও হলেন তার মা। এই বিউটি পেজেন্টে অংশ নেওয়ার আগে শ্বেতা একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস-এর মতো শো। ‘ঝালাক দিখলাজা’ শোয়ের একজন কোরিওগ্রাফারও ছিলেন তিনি।

শ্বেতা তার নাচ বা গ্ল্যামার জগতের বাইরে শিক্ষা প্রচার, মেয়েদের সমধিকার ও সুযোগ, সেলফ ডিফেন্স স্কিল শেখানোসহ বিভিন্ন বিষয়ে কাজ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD