শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

দেখা মিলল টিক্কা খান চরিত্রে জায়েদ খানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে টিক্কা খান চরিত্রে দেখা যাবে ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খানকে। সেই সিনেমায় অভিনীত লুক প্রকাশ করেছেন জায়েদ খান।

টিক্কা খান ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনকালে বেলুচিস্তানের মতো নিরস্ত্র-নিরীহ বাঙালিদের ওপরও পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন, এ জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়। ১৯৭৩ সালে নিষ্ঠুরতার সঙ্গে বেলুচিস্তানে বিদ্রোহ দমনের নামে হত্যাযজ্ঞ চালানোর জন্য ‘বেলুচিস্তানের কসাই’ হিসেবে টিক্কা খান কুখ্যাতি অর্জন করেন। সেই চরিত্রেই দেখা মিলবে জায়েদের।

এদিকে, আগামীকাল টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। বিএফডিসি জানিয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্যাম বেনেগাল পরিচালিত চলচ্চিত্রটি দেখানো হবে।

সিনেমাটির ট্রেলার গেল বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ ‘মার্শে দ্যু ফিল্ম’-এ উন্মোচিত হয়। এবার পুরো সিনেমাই প্রদর্শিত হবে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তবে অফিসিয়াল কোনো বিভাগে নয় এবারও বাণিজ্যিক বিভাগে প্রদর্শিত হবে।

জায়েদ খান বলেন, ‘এই সিনেমায় আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। যেখানে আমাকে খুবই নিষ্ঠুর চরিত্রে দেখা যাবে। টিক্কা খানের নিষ্ঠুরতা, বর্বরতা এতই ভয়ানক ছিল যে সেটা ফুটিয়ে তুলতে আমাকে বেগ পেতে হয়েছে। তারপরেও আমি চেষ্টা করেছি।’

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। আর তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।

গত ৩১ জুলাই সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। খুব শিগগিরই সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD