শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিয়ে করেছেন সাই পল্লবী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী হঠাৎ করেই তুমুল আলোচনায়। পরিচালক রাজকুমার পেরিয়াসামির সঙ্গে তার একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। ছবিতে দুজনকে গলায় মালা পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। অনেক ফ্যান পেজ দাবি করেছে, তারা দুজনে গোপনে বিয়ে করেছেন।

এর পর থেকেই একের পর এক গুঞ্জন শুরু হয়। ভক্ত-অনুরাগীরাও হতবাক সাই পল্লবীর গোপনে বিয়ে করার এই সংবাদে।
তবে ভাইরাল ছবির পেছনের সত্যতা আসলে ভিন্ন। উল্লিখিত ছবিটি রাজকুমার ও শিবকার্থিকেয়নের ‘এসকে ২১’ সিনেমার পূজার সময় তোলা হয়েছিল বলে জানা গেছে।

ফেসবুক ও এক্সে (টুইটার) ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে জোর গুঞ্জন উঠেছিল, দুজনে গোপনে বিয়ে করেছেন। তবে এটি কৌশলগতভাবে ক্রপ করা হয়েছিল, যাতে লোকেরা বিশ্বাস করে যে তারা সত্যিই বিবাহিত। চলতি বছর ৯ মে পরিচালক রাজকুমার সাই পল্লবীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে পূজা অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় সাই পল্লবী।

আপনি সেরা এবং ঈশ্বর আপনাকে সব সময়ের মতো সেরা সব কিছু দিয়ে আশীর্বাদ করুন! আপনাকে আমার পাশে পেয়ে আমি ধন্য মনে করি! সেখানে থাকার জন্য আপনাকে ধন্যবাদ!’
সাই পল্লবী সম্প্রতি রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘এসকে ২১’-এর কাশ্মীর শিডিউল গুটিয়ে ফেলেছেন। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবকার্থিকেয়ন। এরপর নাগা চৈতন্যের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রীকে।

সূত্র : ইন্ডিয়া টুডে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD