সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

তেলের দাম বাড়াতে পারে ইসরায়েল-হামাস যুদ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ওপর ইসরায়েল-হামাসের যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি বা আইইএ।

তারা বলছে— রাশিয়া এবং সৌদি আরব জ্বালানির উৎপাদন কমিয়েছে। তার উপর অবস্থা জটিল করেছে পশ্চিম এশিয়ায় সংঘাত। এতে তেলের জোগান ব্যাহত হতে পারে, বাড়তে পারে দাম।

আইইএ-র সতর্কবার্তা, সে ক্ষেত্রে সেই সব উন্নয়নশীল দেশই সব থেকে বেশি ভুগবে, যারা তেল এবং অন্যান্য জ্বালানি আমদানি করে চাহিদা মেটায়।

আইইএ বিশ্বজুড়ে জ্বালানি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। এর মধ্যে অন্যতম নীতির সুপারিশ, তথ্য-পরিসংখ্যান প্রকাশ এবং বিশ্লেষণ।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর আগের দিন, এ মাসের ৬ তারিখ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেলে ছিল ৮৫ ডলার। পশ্চিম এশিয়া উত্তপ্ত হতেই তা ৯৬ ডলারে চলে যায়। পরে ৯০-এর নীচে নামলেও শুক্রবার আবার ৯৩ ডলার পেরিয়েছে।

আইইএ-র এক্সিকিউটিভ ডিরেক্টর ফেইথ বাইরলের মতে, বাজার অস্থির থাকবে। সংঘাত তেলের দর বাড়াতে পারে। যা মূল্যবৃদ্ধির জন্য খারাপ। বিশেষত উন্নয়নশীল দেশের পক্ষে। তার ওপর সৌদি আরব ও রাশিয়া তেল উৎপাদন ছাঁটাই করেছে। চীনে চাহিদা বৃদ্ধির আশা। ফলে জোগানে টানাটানি চলতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD