সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

ভিক্ষার ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু, পাশে দাঁড়ালেন ইউএনও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

জেন্টুর জন্মের কিছুদিন পরই দুই পা কেটে ফেলার পরামর্শ দেন চিকিৎসকরা। দুই পা হারিয়ে পথে-ঘাটে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। তবে গত ১৭ অক্টোবর রাতে নিজের শেষ সম্বল ভিক্ষা করা ভ্যানটি বাড়ি থেকে চুরি যায়। এতে ভেঙে পড়েন জেন্টু। বন্ধ হয়ে যায় ভিক্ষাবৃত্তি।

তবে সুখবর পেলেন ভ্যান হারানোর ৬ দিন পরে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেন্টুকে নতুন ভ্যান কিনে দিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত।

জেন্টুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে। নতুন ভ্যান পেয়ে উচ্ছ্বসিত ভিক্ষুক জেন্টু মিয়া।

তিনি বলেন, ছোটতেই নিজের দুই পা হারিয়েছি। এরপর ভ্যানে করে আশপাশের গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে রাতের আঁধারে আমার ভ্যানটি চুরি হয়ে যায়। যেহেতু আমার দুই পা নাই, তাই ভ্যানই একমাত্র ভরসা। ভ্যান ছাড়া চলতে পারি না। সেটি হারানোর পর ভিক্ষা করাও বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, এমন কষ্টের মধ্যে ইউএনও স্যারকে পাশে পেয়ে আমার খুব ভালো লাগছে। নতুন ভ্যান পেয়ে আমি অনেক খুশি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, পা হারানো এক ভিক্ষুকের একমাত্র সম্বল হস্তচালিত একটি ভ্যান হারিয়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে আমাদের নজরে আসে। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ভ্যান তৈরি করে তার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD