রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

কুসিক মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD