শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

জয়ী হয়ে শিল্পী সমিতিতে এসে যে ঘোষণা দিলেন ডিপজল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে বড় চমক দেখিয়েছে মিশা-ডিপজল পরিষদ। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এই প্যানেল থেকে প্রার্থী হওয়া মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া মোট প্রার্থীর তিন জন ছাড়া বাকি সবাই জিতেছেন এই প্যানেল থেকে।

শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনের পর প্রথমবারের মতো রোববার (২১ এপ্রিল) শিল্পী সমিতিতে পা রাখেন মিশা-ডিপজল। সমিতিতে গিয়ে সপ্তাহে দু’দিন শিল্পীদের ফ্রি চিকিৎসা প্রদানের ঘোষণা দেন এই ডিপজল।

ডিপজল বলেন, ‘আমাদের প্রথম কাজ শিল্পীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া। ২৩ (২৩ এপ্রিল) তারিখের পর সপ্তাহে দু’দিন ডাক্তার আসবেন সমিতিতে। আমরা শিল্পীদের ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধও দেব। এটাই আমাদের প্রথম কাজ। এর পরে পর্যায়ক্রমে বাকি কাজগুলো করব ইনশাআল্লাহ।’

গত শুক্রবার ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টা এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। নির্বাচন

কমিশন সূত্রে জানা যায়, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়ে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD