শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

ভারত-পাকিস্তান টেস্ট নিয়ে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

রাজনৈতিক বৈরিতার জেরে দীর্ঘদিন ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। প্রতিবেশী এই দুই দেশের লড়াই দেখতে অবশ্য মুখিয়ে থাকে ক্রিকেটবিশ্ব। কিন্তু আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপ ছাড়া এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াই দেখার সৌভাগ্য হয় না ক্রিকেটপ্রেমীদের।

ভারত-পাকিস্তান সবশেষ টেস্ট সিরিজ খেলেছে ২০০৭ সালে। এরপর আর সাদা পোশাকে দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই দেখার সুযোগ হয়নি। আর প্রতিবেশী এই দুই দল সবশেষ দ্বিপক্ষীয় সিরিজও খেলেছে ২০১২ সালে।

এদিকে ক্রিকেটপ্রেমীদের মত এ দুই দলের ক্রিকেটাররাও একে অপরের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে থাকেন। কদিন আগে এক অনুষ্ঠানে এমন কথাই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামে এক পডকাস্টে কদিন আগেই রোহিত বলেন, ‘ওরা (পাকিস্তান)
দল হিসেবে দারুণ। বোলিং লাইনআপ অসাধারণ। আমি মনে করি দারুণ এক প্রতিযোগিতা হবে, বিশেষ করে খেলাটা যদি বিদেশের কন্ডিশনে হয়।’

দুই দলের সিরিজ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে জানিয়ে ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘সিরিজটা হলে ভালোই হবে। দিন শেষে আমরা প্রতিযোগিতার মধ্যে থাকতে পারব। আমার মনে হয় দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। আমরা এখন আইসিসির টুর্নামেন্টে খেলছি। তাই অন্য কোনো সিরিজে
খেলা ব্যাপার না। আমার সব আগ্রহ নির্ভেজাল ক্রিকেট নিয়ে। এটা হবে নির্ভেজাল ক্রিকেট। এটাও ব্যাট-বলেরই লড়াই। তাহলে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলতে আপত্তি কোথায়?’

এদিকে ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে রোহিতের সঙ্গেই সুর মিলিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। দেশটির সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারত অধিনায়কের করা এই মন্তব্য খুবই পজিটিভ। সে ভারতের একজন প্রতিনিধি। আমরা বরাবরই বলেছি
ভারত এবং পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট খেলাটার আলাদা একটা গুরুত্ব রয়েছে। আমরা একটা সময়ে ভারত সফরে যেতাম। সেখানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতাম। আমরা দুই প্রতিবেশী। তাদের সঙ্গে সম্পর্ক যতটা সম্ভব ভালো করা যায়, এটা দুই প্রতিবেশীর অধিকারের মধ্যে পড়ে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD