শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় গৃহ ভিত্তিক কর্মীদের জন্য তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪

ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, বজ্রপাত, অগ্নিদুর্ঘটনাসহ দুর্যোগ মোকাবেলায় করণীয় নিয়ে হোম নেট সাউথ এশিয়ার সহায়তায় ওশি ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর মিরপুরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সারা দেশ থেকে ৩০ জন গৃহ ভিত্তিক কর্মী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

গৃহে ও কর্মস্থলে দুর্যোগকালীন সময়ে কিভাবে নিজেদের ও পরিবার সুরক্ষা নিশ্চিত করতে পারে অংশগ্রহণকারীদের তার বিস্তারিত ধারণা দেয়া হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ বিশেষ করে তাপদাহ মোকাবেলায় করণীয় সম্পর্কেও অবহিত করা হয়। পাশাপাশি সুস্থতার গুরুত্ব তুলে
ধরে শারিরীক যত্ন ও খাদ্যাভাস সম্পর্কে অবহিত করতে একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) নাহিদ সুলতানা মল্লিক । এছাড়াও উপস্থিত ছিলেন ওশি
ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এস এম মোর্শেদ ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD