মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বিয়ের জন্য পাত্র খুঁজছে স্পর্শিয়ার পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

শোবিজে পা রেখেছিলেন মডেল হিসেবে। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। দেখিয়েছেন অভিনয়ের মুন্সিয়ানা। বলছি এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার কথা।

সর্বশেষ ‘কাঠবিড়ালী’ সিনেমায় আলো ছড়িয়েছেন তিনি। এরপর শোনা যায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘নবাব (এলএলবি)’ শিরোনামের একটি বিগ বাজেটের ছবিতে কাজ করতে চলেছেন। করোনার প্রকোপে এ ছবির শুটিং পিছিয়েছে। বর্তমানে ঘরবন্দি সময় কাটছে মিষ্টি হাসির এ অভিনেত্রীর।

ঘরবন্দি এই সময়টাকে বেশ উপভোগ করছেন বলেই জানান স্পর্শিয়া। প্রায় চার মাস ধরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এই সময় বই পড়া, সিনেমা দেখা, ড্রয়িং করাসহ ঘরের বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন। চলতি মাসে নতুন করে কাজের পরিকল্পনাও করছেন বলে জানান তিনি।

ঘরে বন্দি হয়ে সাংসারিক কাজ সামলেছেন। এতে করে গৃহিণী স্পর্শিয়ার ট্রেনিং হয়ে গেল বলে মজা করে জানান তিনি। সেই সঙ্গে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন তো বিয়ে করার ইচ্ছে নেই। তবে বাসা থেকে তো বিয়ের জন্য চাপ দিচ্ছে। বিয়ের জন্য পাত্র দেখছে। পাত্র পছন্দ হলে বিয়ে করে ফেলবো।’

কেমন পাত্র চান স্পর্শিয়া? জবাবে তিনি বলেন, ‘একজন ভালো মানুষকে চাই সঙ্গী হিসেবে। পাত্র সুন্দর না হলেও চলবে। কিন্তু ভালো মানুষ হওয়াটা জরুরি।’

এদিকে চলতি মাসের মাঝামাঝি সময়ে নিজ প্রোডাকশন হাউজ ‘কচ্ছপ ফিল্মস’ থেকে বেশকিছু প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন স্পর্শিয়া। কিছু ওয়েব ফিল্ম, শর্টফিল্ম বা ওভিসি করার পরিকল্পনা করছেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD