বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭ রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সরকার মাঠ পর্যায়ে তদারকিসহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

আজ (বুধবার) রাজধানীর কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, বাজারে মূল্যস্ফীতি মূলত সরবরাহ-কেন্দ্রিক। বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সরবরাহ সহজীকরণের জন্য আমদানি শুল্ক বিভিন্ন পণ্যে তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে। আর তাতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিয়ে দামে একটা
স্থিতিশীলতা আনার জন্য আমরা কাজ করছি। আলুর দাম প্রকৃতপক্ষে একটি অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। আমরা সবাই মিলে একযোগে উদ্যোগ নিয়েছি। আমাদের পদক্ষেপের কারণে কিছু কিছু পণ্যে স্বস্তি আসা শুরু হয়েছে।

সরকার জনগণের কষ্টের বিষয়ে অবগত আছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে চাল আদমানি শুরু হয়েছে। প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তেল নিয়ে ব্যাপক কাজ করছি। রমজানকে সামনে রেখে সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

ঢাকা মহানগরীতে ৫০টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। জনপ্রতি তিন কেজি করে আলু কিনতে পারবেন। প্রতি কেজি আলুর দাম পড়বে ৪০ টাকা। বুধবার সকাল সাড়ে ৯টায় কারওয়ান বাজার টিসিবি ভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

ভোক্তাদের স্বস্তি দিতে ভর্তুকির মাধ্যমে ট্রাকে করে আলু বিক্রি শুরু হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রয়োজনে পরিধি আরও বাড়ানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD