বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭ রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ সার সরবরাহে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দুই পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিয়ে করেছেন তিনি। পাত্রের নাম মোস্তাক কিবরিয়া, পেশায় ব্যবসায়ী। খবরটি নিজেই নিশ্চিত করেছেন কেয়া।

নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ যে কারণে ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন তার বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেন। চলচ্চিত্রে কেয়া নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো
হিরোদের বিপরীতে এক সময় অভিনয় করেছেন।

তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে আন্তরালে চলে যান অভিনেত্রী। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি সিনেমা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD