সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেননি চেম্বার আদালত ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার চীনের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প গাজার ধ্বংসস্তূপে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী সরোজ খান আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী সরোজ খান। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২০ জুন বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সরোজ খান। তিনি সুস্থও হয়ে উঠেছিলেন বলেও জানা গিয়েছিল। তবে শেষরক্ষা আর হল না!

বৃহস্পতিবার (২ জুলাই) রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সরোজ খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। সরোজ খানের মৃত্যুতে বিনোদন জগতে
নেমে এসেছে শোকের ছায়া।

শ্বাসকষ্টের সমস্যা থাকায় প্রথমে ধরে নেওয়া হয়েছিল যে তিনি কোভিড-১৯ আক্রান্ত। কিন্তু করোনা পরীক্ষা করালে তার রিপোর্ট নেগেটিভ আসে।

সরোজ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- কারিনা কাপুর খান, শিল্পা শেঠি, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমারসহ বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই।

১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন সরোজ খান। তার আসল নাম ছিল নির্মলা নাগপাল। মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বলিউডে তার ক্যারিয়ারের শুরু।

১৯৫০-এর দশকে তিনি যোগ দেন নৃত্যশিল্পী হিসেবে। দীর্ঘ সময় কাজ করেছেন তৎকালীন প্রখ্যাত কোরিওগ্রাফার বি সোহনলালের সঙ্গেই। তাঁকেই তিনি আজীবন নিজের গুরু মেনে এসেছেন। স্বাধীন কোরিওগ্রাফার হিসেবে তার কাজ শুরু ১৯৭৪ সালে ‘গীতা মেরা নাম’ ছবি দিয়ে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD