সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় স্থগিত করেননি চেম্বার আদালত ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার চীনের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প গাজার ধ্বংসস্তূপে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

‘শ্বেতা আমার সঙ্গে কাজের লোকের মতো ব্যবহার করেন’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে নিয়ে মুখ খুললেন তার দ্বিতীয় স্বামী অভিনব কোহলি।

অভিনবের অভিযোগ, শ্বেতা তার সঙ্গে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করেন।

শুধু তাই নয়, গাড়িতে পেট্রোল ভরা থেকে ছেলের প্রয়োজনীয় জিনিসপত্র আনা, সবকিছু করতেন তিনিই।

জিনিউজ জানিয়েছে, সম্প্রতি ছেলের সঙ্গে দেখা করার জন্য শ্বেতার বাড়িতে যান অভিনব। ওইদিন ছেলের সঙ্গে দেখা তো করতেই দেয়া হয়নি। উল্টো শ্বেতা ওইদিন পুলিশ ডেকে তাকে বাড়ি থেকে বের করে দেন। ছেলে রেয়াংশের সঙ্গে ভিডিও কলে দেখা করতে চাইলেও, শ্বেতা ছেলের হাত থেকে আইপ্যাড ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ করেন অভিনব।

ছেলের সঙ্গে দেখা করতে চেয়ে যেদিন শ্বেতার বাড়িতে তিনি যান, সেদিন ৩ ঘণ্টা ধরে তিনি কেঁদেছিলেন। তাও রেয়াংশের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, পারিবারিক হিংসার অভিযোগ এনে অভিনব কোহলির বাড়ি ছাড়েন শ্বেতা তিওয়ারি। অভিনব তার গায়ে হাত তোলেন। এমনকি তার প্রথম পক্ষের মেয়ে পলকের সঙ্গে অশ্লীল ব্যবহার করেন বলেও অভিযোগ দায়ের করেন শ্বেতা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD