শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট দীঘির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র।

এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীঘি বেশ সরব রয়েছেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

প্রার্থনা ফারদিন দীঘি লিখেছেন, ‘আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি, মা। ১৩ বছর কাটিয়ে দিলাম, আরও কতটা বছর যে কাটাতে হবে। সময় কখনো থেমে থাকে না।’

অভিনেত্রীর কথায়, ‘কিন্তু প্রতিনিয়ত তোমাকে আমি অনেক মিস করি মাম্মি। এতকিছু লিখতে চাই কিন্তু দিনশেষে কিছুই লিখতে পারি না শুধু চোখ ভিজে আসে।’

সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন উল্লেখ করে লিখেছেন, ‘অনেক অনেক বেশি তোমাকে ভালোবাসি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD