শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

মিরপুর মাজার রোডে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বুধবার সকালে মিরপুর মাজার রোডে ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়

রাজধানীর মিরপুর-১ এর মাজার রোডে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন-১ এর ডিসিএম জাকির হোসেন, মিরপুর এরিয়ার আরএসএম মো. মজিদ মিয়া, আরসিএম মো. মিজানুর রহমান এবং মাজার রোড প্লাজার ম্যানেজার শফিকুল আলম।

চিকিৎসাসেবা দেন ওয়ালটন ট্রাস্টি বোর্ডের চিকিৎসক মেডিসিন ও কিডনি রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. মঞ্জুর মোরশেদ এবং তার সহকারী দীপ্ত আহম্মেদ।

মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে সেবা দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়েছে। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন। পণ্যও কিনেন অনেকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD