শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না: ফারুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তৃণমূল নাগরিক আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।

ফারুক বলেন, বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ ’৭১ সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতা ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন।

বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, তাতেই প্রমাণ করে…। আর একটি দল আছে। যারা স্বাধীনতাবিরোধী ছিল। তাদের উদ্দেশে বলতে চাই কীসের তালবাহানা শুরু করেছেন আপনারা? এই সরকারকে দোষারোপ করার জন্য কি তালবাহানা শুরু করেছেন? গণতন্ত্রের সপক্ষের শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি, তারা এখনো রাস্তায়। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করে যাবে, যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত আপনার সরকার। ছাত্র-জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে। দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না। যারা আপনার কানে কানে কথা বলে, তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের রুখে দিতে হবে। আপনি এমন একটা নির্বাচন দেন, যে নির্বাচন দেখে মোদীর বগলে বসে থাকা হাসিনাও যেন বলে এটাই বাংলাদেশ।

তিনি বলেন, অনেকেই বলেন দিল্লি-তুরস্কের মতো দল করবেন। যে আদলেই দল করেন না কেন আমাদের কোনো বাধা নেই। কারণ এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দল করেন আর দলে আসেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সরকারকে সহযোগিতা করেন। তালবাহানা শুরু করেছেন। বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না। বিএনপিকে আন্ডারএস্টিমেট করবেন না। বিএনপির ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে সাবেক এই সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের দোসর সচিবালয়ে ঘাপটি মেরে থাকা কিছু সচিব, কিছু ডিসি-এসপি; যারা ড. ইউনূস সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের নাম কেন প্রকাশ করছেন না, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না?

সরকারের উদ্দেশে ফারুক বলেন, কোনো তালবাহানা চলবে না। তালবাহানা করে মঈনুদ্দিন-ফখরুদ্দিনের মতো দুই বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এসব তালবাহানা চলবে না, নির্বাচন দিতে হবে, দিতে হবে। আমাদের সমর্থন আছে।

তারপরও কেন শেখ হাসিনার দোসর সচিবালয়ে বসে আছে। সত্য কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা তাড়াহুড়া করছি। ক্ষমতায় যাওয়ার জন্য নয়। ক্ষমতায় আমরা বেশ কয়েকবার গিয়েছি। দেশের জনগণের অধিকারের জন্য আমরা বলছি দ্রুত একটা নির্বাচন দরকার।

তাই বারবার নির্বাচনের কথা বলছি। নির্বাচন বিলম্বিত করে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আবার উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে আগুন জ্বালাবে এটা হতে দেওয়া যাবে না।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, কৃষকদলের সহ-সভাপতি ইব্রাহিম, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কৃষকদলের ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার প্রমুখ বক্তব্য দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD