শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস শ্রদ্ধা কাপুরের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

বলিউডের জনপ্রিয় নায়কা শ্রদ্ধা কাপুর গোপনে প্রেম করছেন রাহুল মোদীর সঙ্গে। বি-টাউনে বহুদিনের গুঞ্জন। দুজনকে একসাথে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে দেখা গেছে। আবার কখনও একসাথে বিয়ের মঞ্চে নেচেছেন। নায়কার অনুরাগীরা তাদের প্রেমের সম্পর্ক নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন, তো কখনও বাইশ।

৩ মার্চ সোমবার ৩৮-এ পা রাখছেন শ্রদ্ধা। জন্মদিনের আগে ভাইরাল হয়েছে প্রেমিকের সাথে ঘনিষ্ঠ ছবি। এক ভিডিওতে দেখা গেছে মুঠোফোনের ওয়ালপেপারে ব্যবহার করছেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ব্যস, গুঞ্জনে নতুন ইন্ধন।

তবে তাদের প্রেমের বিষয়ে মুখ খুলতে রাজি নন। সাংবাদিকরা ওঁৎ পেতে রয়েছেন হাতনাতে ধরার জন্য। এরইমধ্যে সামনে এলো শ্রদ্ধার মোবাইল স্ক্রিনে তাদের ঘনিষ্ট ছবি। নেটিজেনরা ধারণা করছে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নেটিজেনরা মনে করছেন এবারের জন্মদিনে বিশেষ ব্যক্তিকে প্রকাশ্যে আনতে চলেছেন শ্রদ্ধা? ভিডিও দেখে কানাঘুষাও শুরু হয়েছে।

একটি সূত্র জানিয়েছিল, ‘তারা সম্পর্কটা একেবারেই ব্যক্তিগত রাখতে চান। এখনই জনসমক্ষে নিয়ে আসাতে রাজি না’। তবে বোঝা গেল, ‘আশিকি ২’ অভিনেত্রী বর্তমানে তৈরি তার প্রেমকে এবার জনসম্মুখে আনতে। তারই আভাস দিলেন শ্রদ্ধা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD